বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

মুসলিমরা ভারতের কোনো কাজে লাগছে না: যোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশভাগের পর মুসলিমরা ভারতে থাকায় দেশের কোনও উপকার হয়নি বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি বলেন, তাদের দেশভাগের বিরোধিতা করা উচিত ছিলো। কারণ দেশভাগের কারণেই পাকিস্তান তৈরি হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি।

ভারতের প্রায় ২০ কোটি মুসলিমের এক চতুর্থাংশের বাস উত্তর প্রদেশে। ৪৭ বছর বয়সী যোগী আদিত্যনাথ ভারতের সবচেয়ে জনবহুল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। এক হিন্দু মন্দিরের পুরোহিত থেকে রাজনীতিতে উঠে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। প্রায়শই তিনি লাগামহীন মন্তব্য করে ধর্মভিত্তিক উত্তেজনা তৈরি করে থাকেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, এই মুসলিমরা তখন দেশভাগের বিরোধীতা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান নামে আরেকটি রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু মুসলিমরা পাকিস্তানে না গিয়ে ভারতেই থেকে গেছেন।

এর আগে, ভারতের সংসদে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতজুড়ে শিক্ষার্থী জনতার আন্দোলন চলছে। তারই অংশ হিসেবে, দিল্লির শাহীনবাগে মুসলিম নারীরা অবস্থান নিয়েছেন।

মুসলিম নারীদের সেই প্রতিবাদ সমাবেশের ব্যাপারে আদিত্যনাথ বিবিসিকে জানিয়েছেন, মুসলিম পুরুষরা এতোই ভীতু যে, তারা নিজেরা রাস্তায় না নেমে, ঘরের নারীদের রাস্তায় বসিয়ে রেখেছেন।

তিনি আরও বলেন, ভারতে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। কিন্তু শাহীনবাগের প্রতিবাদ মোটেও শান্তিপূর্ন কিছু নয়। তারা নিজেরা বিশৃঙ্খলা না করলেও, দিল্লির একটি প্রধান সড়কে অবস্থান নেওয়ার কারণে তার প্রভাব পড়ছে যান চলাচলে।

এছাড়াও, বিবিসিকে দেওয়া এই বিরল সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনা করে বলেছেন, তিনি দিল্লিবাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারেন না, কিন্ত সন্ত্রাসীদের বিরিয়ানী খাওয়াতে পারেন।

প্রসঙ্গত, ৪৭ বছর বয়সী যোগী আদিত্যনাথ ভারতের সবচেয়ে জনবহুল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এক হিন্দু মন্দিরের পুরোহিত থেকে রাজনীতিতে উঠে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন। প্রায়শই তিনি লাগামহীন মন্তব্য করে ধর্মভিত্তিক উত্তেজনা তৈরি করে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ