বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

এবার ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় পার্লামেন্ট। আরব লীগ ও ওআইসির পর ইউরোপের সবচেয়ে বড় সংগঠনটিও এ প্রস্তাবটি প্রত্যাখ্যান করলো।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এক বিবৃতিতে এ কথা বলেন।

তুর্কি গণমাধ্যম আনাদলু বলছে, জোসেপ বোরেল বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আলোচনায় ফিলিস্তিন-ইসরায়েল সীমান্ত, জেরুজালেমের সমস্যা ও দুই দেশের শরণার্থী সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পাওয়া উচিত।

এর আগে গত ২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার ওই পরিকল্পনা প্রস্তাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ফিলিস্তিনিদের সুযোগ-সুবিধার কথা তেমন বলা হয়নি।

প্রস্তাব উত্থাপনের পর তা প্রত্যাখায়ন করেন ফিলিস্তিন প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস। এর পর আরব লীগ ও ওআইসি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এ ছাড়া তুরস্ক ও ইরানসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ