শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

‘ঢাকা সিটিতে পুনর্নির্বাচন চাওয়া মামা বাড়ির আবদার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পুনর্নির্বাচন চাওয়া মামা বাড়ির আবদার বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

খালেদার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় সমাবেশে বিএনপির আওয়ামী লীগের সহযোগিতা কামনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকা শহরে সমাবেশ করেছে, কিংবা সারাদেশে সমাবেশ করেছে। কোনো সমাবেশে আওয়ামী লীগ সমস্যার সৃষ্টি করেছে, বাধা দিয়েছে এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না।

‘সমাবেশ সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে, সমাবেশে নিরাপত্তার বিষয় রয়েছে। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিএনপির রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নেয়া ছাড়া বিএনপির সমাবেশ করতে আমি কোনো বাধা দেখছি না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীগের ঢাকার দুই সিটি কর্পোরেশনে পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপিও জানে নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।

সিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পৃথিবীর যত উন্নত গণতান্ত্রিক দেশ আছে, আমেরিকার কথাই যদি বলি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পৃথিবীর সবচেয়ে অভিজাত গণতান্ত্রিক নির্বাচন, সেখানে কত পার্সেন্ট ভোটার ভোট দেয়। যারা এসব প্রশ্ন করে তাদের জিজ্ঞেস করুন। সেজন্য কি আমেরিকায় গণতন্ত্রের অবনতি ঘটছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে।

সার্বিকভাবে সিটি নির্বাচনে আওয়ামী লীগ সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয়। শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত করার কৃতিত্ব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতেই হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ