মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় হুইপ স্বপন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ ঘটনায় তার গাড়িতে থাকা বডিগার্ড এএসআই আবুল কামালও আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, হু্ইপসহ আহত বডিগার্ড সামান্য আহত হওয়ায় চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় ট্রলি জব্দ ও চালক রাজুকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ব্যক্তিগত জয়পুরহাটে যাচ্ছিলেন হুইপ স্বজন। এ সময় তার গাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি ছিল। সড়কে হাল্কা যানজট দেখা দিলে হঠাৎ একটি ট্রাক্টর ঢুকে যায়। ট্রাক্টরের সঙ্গে হুইপ স্বপনের গাড়ির ধাক্কা লাগে। এতে হুইপ স্বপন ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ