বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

পরীক্ষার হলে দায়িত্ব পালনে অবহেলা: ১০ শিক্ষক বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ শিক্ষককে বহিষ্কার এবং আরও এক শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৪৪ শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান তাদের বহিষ্কার করেন। টাঙ্গাইলের কালিহাতীতে আজ ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ শিক্ষক এবং নকল করার দায়ে ১৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার এলেঙ্গা বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে ৬ শিক্ষক ও নকল করার দায়ে ৫ শিক্ষার্থী এবং কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ শিক্ষার্থী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরীক্ষা কেন্দ্রে ৩ শিক্ষার্থী এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে দায়িত্ব অবহেলার কারণে ৩ শিক্ষক ও ৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নকল করার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় (বালক) কেন্দ্রে ৬ জন শিক্ষার্থী এবং দায়িত্বে অবহেলার কারণে জাহিদুল ইসলাম নামের এক শিক্ষককে ১০ হাজার জরিমানা এবং তাকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় (বালিকা) কেন্দ্রে বইসহ নকল সরবরাহের অভিযোগে আটক অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা। এছাড়া সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অপরদিকে, টাঙ্গাইলের ঘাটাইলে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়ার কারণে তাদের বহিষ্কার করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ