বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

পোপ ফ্রান্সিসের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সকালে ইতালির রাজধানী রোমের কাছে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন। শেখ হাসিনা আজ বিকেলে একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ