বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

করোনা প্রতিরোধে ১০ কোটি ডলার দান করলেন বিল গেটস দম্পতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য ১০ কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন বিল গেটস দম্পতি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আটশ' কোটি টাকা।

তাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ দান করা হবে। বুধবার ফাউন্ডেশনটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছ। খবর সিএনএন 'র।

এই অর্থের মধ্যে দুই কোটি ডলার সরকারি প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন চীনা প্রতিষ্ঠানকে দেয়া হবে।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রায় ২ কোটি ডলার দান করেছেন। এছাড়া চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি শাওমি'র সিইও লি জুন করোনাভাইরাস প্রতিরোধে ১৮ লাখ ডলার দান করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হংকং এবং ফিলিপাইনেও করোনাভা ইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জন মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ