মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

শিগগিরই আসছে করোনা ভাইরাসের টিকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে ছড়িয়ে করোনা ভাইরাস বিশ্বে ভয়ঙ্কর রূপ নিয়েছে। চীনে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৬০০ জনেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৩০ হাজারেরও বেশি।

ভয়ঙ্কর সেই করনো ভাইরাসের টিকা আবিস্কারের পথে বড় ধাপ পার করতে সক্ষম হলেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাসন। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন গবেষকরা।

চীনের বাইরে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে (CSIRO) করোনা ভাইরাস তৈরি করেছেন গবেষকরা। তাদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক এসএস ভাসন। গত সপ্তাহে মানবদেহ থেকে সেটিকে আলাদা করেছেন গবেষকরা। প্রিক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার গবেষণাগার দলের নেতৃত্বে থাকা এসএস ভাসন বলেন, দোহার্টি ইনস্টিটিউটের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন তারা। দ্রুত ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সেটির উপরে পরীক্ষানিরীক্ষা দরকার।

জানা গিয়েছে, ১৬ সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্য কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ