বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

হিলিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের হিলিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কহিদুল ইসলাম ওরফে তৌহিদুল (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতের ছোড়া দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়।

শুক্রবার ভোররাত চারটার দিকে হিলির আলিহাটের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কহিদুল ইসলামের বাড়ি হিলির ধাওয়া নশিপুর গ্রামে।

আহত পুলিশ সদস্যরা- এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক। আহতরা দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, হিলির কাশিয়াডাঙ্গা এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এক পর্যায়ে দুই পক্ষের গোলাগুলিতে কহিদুল ইসলাম নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে বাকি সদস্যরা পালিয়ে যায়। এ ছাড়াও তাদের ছোড়া দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলির খোসা, এক রাউন্ড তাজা গুলি, চাপাতিসহ ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে হিলিসহ আশেপাশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ সর্বমোট ১১টি মামলা ও ৬টি ওয়ারেন্ট রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ