মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

আল আকসা রক্ষার্থে প্রতিটি মসজিদ থেকে আন্দোলনের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কিবলা খ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসা রক্ষার্থে কুয়েতের প্রতিটি মসজিদ থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েন খতিবরা।

শুক্রবার দেশটির মসজিদে মসজিদে পূন্যময়ী নগরী আল কুদস ( জেরুসালেম) ও মসজিদুল আকসার স্বাধীনতার জন্য উপস্থিত মুসল্লিদের উদ্ধুদ্ধ করতে খতিবরা তাদের খোতবায় এই আহবান জানান।

কুয়েতের মসজিদগুলোতে জুমার নামাজের খুতবার বিষয় ছিল, আরব ও মুসলমানদের হৃদয়ে আল কুদসের মর্যাদা ও মাহত্ম্য। আল কুদস ও আল আকসা মুসলমানদের জন্য কেন এতো গুরুত্বপূর্ণ-এবিষয়েও আলোচনা করেন তারা।

'পবিত্র ভূমি, ধর্মীয় স্থাপনা, মানুষের অধিকার এবং চিরসত্য ইসলামধর্মের সম্মান ও মর্যাদা রক্ষা করা মুসলমানদের গৌরব। ইসলামে পূন্যময়ী নগরী আল কুদস ও পবিত্র মসজিদ আল আকসার রয়েছে স্বতন্ত্র সম্মান ও মাহত্ম্য। মর্যাদা বিবেচনায় আল আকসা ইসলামধর্মের তৃতীয় পবিত্রতম স্থাপনা। এজন্য জীবন উৎসর্গ করে হলেও এটি রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব'।

'ফিলিস্তিনের রাজধানী আল কুদসের জন্য সবচেয়ে বিপদজনক ব্যাপার হল, আসল মালিকদের থেকে নগরীটি কেড়ে নেয়া হয়েছে এবং অত্যন্ত জোরজবরদস্তি করে এটিকে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়া হয়েছে- এটা মুসলমানদের ওপর ইহুদিদের চরম জুলুম ও দখলদারিত্বের কুফল'।

খতিবরা তাদের খোতবায় জায়নবাদী সন্ত্রাসীদের থেকে নিজেদের অধিকার পুনরুদ্ধারে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান।

তারা বলেন, মিথ্যাকে দূর করা ও সত্যকে প্রতিষ্ঠা করার সময় এখনই। এখনো যদি মুসলমানরা একাত্ম না হতে পারে তাহলে তাদের সামনে আরও ভয়ঙ্কর ও অপ্রত্যাশিত কিছু ঘটতে যাচ্ছে।

ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ