বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে বিএনপি। খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে দলটি।

আজ শনিবার দুপুর ২টা থেকে সমাবেশটি শুরু হয়। সকাল থেকেই ঢাকাসহ আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছে সমাবেশস্থলে।

গত ৪ ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সে অনুযায়ী গতকাল শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে।

আর আজ নয়াপল্টনের পাশাপাশি সারা দেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে সাবেক এই প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ