বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

নারায়ণগঞ্জে মদের বার বন্ধের দাবিতে আলেমদের আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শহরের বালুরমাঠ আবাসিক এলাকায় মসজিদ, কলেজ ও প্রেসক্লাব সংলগ্ন মদের বার উচ্ছেদের দাবিতে স্থানীয় ওলামায়ে কেরাম বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি জুমুার নামাজের পর নগরীর ডি আই টি চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্ত্বে জেলা উলামা পরিষদের নেতৃস্থানীয় আলেম-ওলামা বক্তব্য রাখেন।

বক্তারা প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, নারায়ণগঞ্জের মাটিকে কোন অবস্থাতেই অপবিত্র করতে দেয়া হবে না। ব্লুপিয়ার নামক মদের বারকে এখান থেকে উচ্ছেদ করতেই হবে।

কাদিয়ানী বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের বলেন, সরকার চায় মাদকমুক্ত সোনার বাংলাদেশ গড়তে। কিন্তু সরকারি বিভিন্ন পদের কর্মকর্তারাই মাদক-ক্যাসিনোর সঙ্গে জড়িত। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় ব্লুপিয়ার নামে মদের বার বসানোর জন্য একটা চক্র প্রশাসনের ছত্রছায়ায় বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের প্রশাসন, এমপি, মেয়র মহোদয়কে আপামর জনতার পক্ষে এই ব্যাপারে নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে হবে।

মাওলানা আব্দুল আউয়াল সরকারকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ তায়ালা মাদককে হারাম করেছেন। এখন যারা মদের লাইসেন্স দিয়ে, মদকে হালাল করতে চায়, তাদের মুসলমানিত্ব থাকে না।

সমাবেশ থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবারের আগে মদের বার উচ্ছেদ করা না হলে আগামী শুক্রবার আবারও নারায়ণগঞ্জ প্রেসক্লাব মোড়ে অবস্থানের ঘোষণা দেন মাওলানা আব্দুল আউয়াল।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মাওলানা ফেরদাউস, মাওলানা ইসমাঈল সিরাজী, অনিসলামীক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মাসুম, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা রহমতুল্লাহ বোখারীসহ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ