মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

করোনা ভাইরাস: উহানে আরেকটি হাসপাতাল নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত সপ্তাহেই শহরটিতে মাত্র ১০ দিনে নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। সেখানে স্থান সংকুলান না হওয়ায় দেড় হাজার শয্যার নতুন একটি হাসপাতাল নির্মাণ করেছে কর্তৃপক্ষ।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন শনিবার জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ইতোমধ্যে উহানের অনেক সরকারি ভবনকে অস্থায়ী হাসপাতালে রূপ দেয়া হয়েছে। শহরের প্রথম অস্থায়ী হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল হৌশেনশানে।

মাত্র আট দিনে এটির নির্মাণকাজ শেষ করা হয়। সোমবার থেকে এখানে রোগী ভর্তি শুরু হবে। নতুন অস্থায়ী হাসপাতালটিতে ৩২টি ওয়ার্ড ও একটি অপারেশন থিয়েটার রয়েছে।

এদিকে করোনা ভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য বিল গেটস দম্পতি ১০ কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রায় ২ কোটি ডলার দান করেছেন, চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি শাওমি’র সিইও লি জুন ১৮ লাখ ডলার দান করেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এখন পর্যন্ত এ ভাইরাসে ৬০০ জনের বেশি মারা গিয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ