বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ত্রিশালে ‘উরস ও বাউল গানের আসর’ বন্ধে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশিকুল ইসলাম খান
ত্রিশাল (ময়মনসিংহ) থেকে>

ময়মনসিংহের বাউল সংঘের উদ্দ্যোগে উরস ও বাউল গানের আসরের আয়োজন ও সে লক্ষ্যে চাঁদা কালেকশনসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করে। বিষয়টি স্থানীয় উলামায়ে কেরাম উক্ত ওয়ার্ড মেম্বারকে জানিয়ে উরস ও বাউল গানের আসর বন্ধের আবেদন জানায়। তারই প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধিরা আয়োজকদের সাথে কথা বললে তারা ক্ষুব্ধ হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চেলেরঘাট এলাকার উলামায়ে কেরাম উরস ও বাউল গানের আসর বন্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মুফতি নাসিমের নেতৃত্বে ত্রিশাল থানা বরাবর অভিযোগ পত্র দাখিল করা হয়।

এদিকে বাউল সংঘের সভাপতিসহ বেশ কয়েকজন সমাবেশে উপস্থিত হয়ে আলেমদের কাছে ক্ষমা চান এবং আলেমদের দাবি অনুযায়ী উরস ও বাউল গানের আসরের তারিখ অর্থাৎ ১২ ও ১৩ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত স্থানে তাফসীরুল কুরআন মাহফিলের ঘোষনা করা হয়। মাওলানা সিরাজুল ইসলামের মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্ত হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মুফতি আব্দুল মালেক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ত্রিশাল শাখার সভাপতি মাওলানা আবু তাহের, ছাত্র জমিয়ত ত্রিশাল শাখার সহ-সভাপতি মুফতী আশিকুল ইসলামসহ স্থানীয় অন্যান্য উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনগন উপস্থিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ