মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

দায়িত্ব গ্রহণের পরপরই কাজ শুরু করবো: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেখ ফজলে নূর তাপস বলেন, আমি দায়িত্ব নেয়ার পরই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হবে। এ জন্য কিছু পরিকল্পনা ইতোমধ্যে হাতে নিয়ে রেখেছি। শপথ নিয়ে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো।

আজ রোববার ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান মেয়রের সময়কাল আগামী মে মাস পর্যন্ত। ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই মশক নিধনের কাজটা তিনি এগিয়ে নিয়ে যাবেন।

ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র বলেন, ইতোমধ্যে গেজেট প্রকাশ হয়ে গেছে। খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠান হবে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পর নির্বাচনী ইশতেহারে যেসব সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার প্রত্যেকটির বাস্তবায়ন শুরু হবে।

নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে সাংবাদিবদের তাপস বলেন, ভোটার উপস্থিতি কম হওয়ার অনেক বিষয় আছে, তার মধ্যে বড় কারণ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া। তাছাড়া পরিবহন বন্ধ থাকায় ভাড়াটিয়ারা কেন্দ্রে আসতে পারিনি। তারপরও শুকরিয়া যে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমাদের মতে, ফ্রি ফেয়ার অ্যান্ড পেডিবল। সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় রাজধানীবাসী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মুকুল বোস, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মেুহাম্মদ সেলিম, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ