বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

পেছালো ইশরাকের মামলার সাক্ষ্যগ্রহণ, নতুন তারিখ ৩ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

আজ রোববার মামলার বিচারক ছুটিতে থাকায় পেছানো হয়েছে মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম। নতুন তারিখ ৩ মার্চ।

আদালতে হাজির হয়েছিলেন সদ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী ইশরাক। তার আইনজীবী নুরুজ্জামান তপন বলেন, ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ মার্চ নতুন দিন ঠিক করেছেন।

ঢাকা সিটি নির্বাচনের প্রচারণা চলার মধ্যেই গত ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে নয় বছরের আগের মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়ে ৯ ফেব্রুয়ারি সাক্ষ্য শুরুর তারিখ রেখেছিলেন বিচারক শেখ নাজমুল আলম। সম্পদের তথ্য-বিবরণী চেয়ে দুদক ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক ও তার বোন সারিকা সাদেককে আলাদা নোটিস দিয়েছিল।

নোটিসে তাদের নিজের নামে এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের ‘স্বনামে বা বেনামে’ বা তাদের পক্ষে অন্য কোনো নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণ সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তা না দেওয়ায় দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট রমনা থানায় দুটি মামলা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ