বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

‘বাংলাদেশ পুলিশ জনতার পুলিশে রূপান্তরিত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ বাহিনী চেয়েছিলেন, বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে সেই ধরনের পুলিশের যোগ্যতা অর্জন করেছে। জনতার পুলিশে রূপান্তরিত হয়েছে।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চক্র বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছিল, বর্তমান সরকারের আমলে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্বের কারণে সেখান থেকে ষড়যন্ত্র মোকাবিলা করে বেরিয়ে এসেছে।

‘মাদকের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ কাজ করছে। জঙ্গিবাদ নির্মূল হয়েছে, মাদকের বিরুদ্ধে জয় আমাদের হবেই’।

আসাদুজ্জামান খান বলেন, পুলিশ আজ জনগণের পুলিশ হিসেবে গঠিত হচ্ছে, পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে হলে নিরাপত্তার বিকল্প নেই। দেশের উন্নয়ন ধরে রাখতে হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের চেয়ে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। পুলিশ জনতার সঙ্গে মিশছে, জনতাও তাদের সহযোগিতা করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুহা. মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনৈতিক, পুলিশের সাবেক আইজিপি, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ