বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় একটি বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। হামলার সময় ইরানের রাজধানী তেহরান থেকে রাশিয়ার এয়ারবাস এ-৩২০ বিমানটি ১৭২ জন আরোহী নিয়ে দামেস্কে যাচ্ছিল।

সূত্রমতে আরো জানা যায়, ইহুদিবাদী ইসরাইয়েল দামেস্ক শহরকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়লে যাত্রীবাহী বিমানটি রুট পরিবর্তন করে সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ গতকাল (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে এই ঘটনা ঘটে বলে তিনি জানান।

রুশ এ মুখপাত্র জানান, শুধুমাত্র সময়োপযোগী পদক্ষেপ নেয়ার কারণে এবং দামেস্ক বিমানবন্দরের অটোমেটিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের দক্ষ অপারেশনের কারণে বেসামরিক বিমানটি সফলতার সঙ্গে অবতরণ করতে সক্ষম হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের কর্তৃপক্ষ ভালো করেই জানতো যে, একটি বেসামরিক বিমান দামেস্ক থেকে আসছে তারপরেও তারা এসময় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা মানুষের জীবনকে নিয়ে ইসরাইল সরকারের উন্মাদনা প্রকাশ পায়।

এর আগে, রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দামেস্ক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ