বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

সাভারে আবারো মরা গরুর মাংস বিক্রির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার অদূরে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক মার্কেটের কাদের মিয়ার গোশতের দোকান। বিক্রির উদ্দেশে আনা একটি মরা গরু এই দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে এই দোকান থেকেই মরা গরুর মাংসসহ হাতে নাতে আটক করা হয় রাজু নামের এক কসাইকে।

ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ, অসুস্থ ও মৃতপ্রায় ও মৃত পশু জবাই করে বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদফতরের নির্দেশনা থাকার পরও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করা হচ্ছে পশু। পশুর শারীরিক অবস্থা বিবেচনা না করে জবাই করা স্বাস্থ্যঝুঁকি সম্পূর্ণ এসব মাংস কিনছেন সাভারের সাধারণ ক্রেতারা।

জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সে কারণে অধিক সংক্রমণ ও ছোঁয়াচে রোগ বৃদ্ধির পাশাপাশি কিডনি, লিভার ও হৃদপিন্ড স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

রোগাক্রান্ত পশু কোয়ারানটাইনে রাখার পরিবর্তে এভাবে প্রকাশ্যে বিক্রি করা এমনকি স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পশু জবাই করা দন্ডনীয় অপরাধ। কসাইরা বলছেন, পশুর স্বাস্থ্য পরীক্ষা করার কথা যাদের, প্রাণিসম্পদ দপ্তর এর এক শ্রেণীর কর্মকর্তাদের কখনো মাংস কখনো বা নগদ টাকা নিয়ে তারা দিব্যি কর্মটি চালিয়ে যাচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ