বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

সুলাইমানির রক্তের বরকতে মধ্যপ্রাচ্যে মার্কিনিদের যুগ শেষ: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাক ও সিরিয়ায় মার্কিনিদের যুগ শেষ এবার আফগানিস্তানের পালা বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি।

পার্সটুডের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের ধর্মীয় নগরী কোমে কাসেম সোলায়মানির শাহাদাতের চেহলামকে সামনে রেখে আয়োজিত শোকানুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আইআরজিসি’র কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির রক্তের বরকতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির যুগ শেষ হতে যাচ্ছে। এরপর আফগানিস্তানের পালা। আফগান মুজাহিদদের সিদ্ধান্তে সেখান থেকেও মার্কিনিরা বিতাড়িত হবে।

বেলায়েতি আরো বলেন, মার্কিনিরা ভেবেছিল জেনারেল সোলায়মানিকে হত্যা করলেই প্রতিরোধ সংগ্রাম থেমে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।জেনারেল সোলায়মানির জীবদ্দশা এবং শাহাদাত উভয়ই বরকতময়। তাঁকে হত্যার মাধ্যমে মার্কিনিরা মূর্খতার চূড়ান্ত রূপ প্রদর্শন করেছে।

ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানি কমান্ডার কাসেম সোলায়মানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহানদেসের শাহাদাতের পর ইরান ও ইরাকের মানুষ তাদের শেষ বিদায় অনুষ্ঠানে যেভাবে অংশ নিয়েছে তা ছিল নজিরবিহীন। মানুষের ব্যাপক উপস্থিতি মার্কিন শাসকগোষ্ঠীর হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন বিরোধী পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্পের এই ষড়যন্ত্রের পর ফিলিস্তিনের সব সংগঠন ও গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে। বেলায়েতি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ইসলামি আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ