শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

একুশে গ্রন্থমেলায় আসছে যুবাইর আহমাদ তানঈমের ‘শাহানশাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলায় যুবাইর আহমাদ তানঈমের লেখা ইতিহাস বিষয়ক বই 'শাহানাশাহ' প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা 'বইপ্রকাশ'। আগামী ১১ ফেব্রুয়ারি বইটি বইমেলায় আসবে। পাওয়া যাবে ৩৩৭, ৩৩৮ নম্বর স্টল বাংলার প্রকাশনে।

সপ্তদশ শতকের মহানায়ক ‘আওরঙ্গজেব’ বা বাদশাহ আলমগীর নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। বইটিকে উপন্যাসের ধাঁচে সাজানো হয়েছে। তবে মূল ইতিহাসে কোনো ব্যতিক্রম করা হয়নি। প্রতিটি তথ্যের রেফারেন্স বইটির শেষে যুক্ত করে দেয়া হয়েছে।

যুবাইর আহমাদ তানঈমের জন্ম– ১৯৯৭ সালের ২৫ মে, কুমিল্লা জেলার বরুড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রামে। ইসলামের প্রতি আস্থা ও ভালবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদও শ্রদ্ধা– তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে, সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এটি তার প্রথম কাগুজে সন্তান।

এক নজরে বই–

বই: শাহানশাহ
লেখক: যুবাইর আহমাদ তানঈম
প্রকাশনায়: বইপ্রকাশ
পৃষ্ঠাসংখ্যা: ২৪৬
মুদ্রিত মূল্য: ২৮০/-

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ