মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

গুলি খেয়ে মরবো কিন্তু কাগজ দেখাব না: আসাদুদ্দীন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সরব রয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) নেতা আসাদুদ্দিন ওয়াইসি। আইনটিকে তিনি মুসলিমবিরোধী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।

সূত্রমতে জানা যায়, অন্ধ্রপ্রদেশের কুর্নলের এক জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিয়ে ওয়াইসি বলেন, ‘‌গুলি খাব, কিন্তু কাগজ দেখাব না। আমি এই দেশেই থাকব এবং কাগজ দেখাব না। আমাকে কাগজ দেখাতে বললে বলব বুকে গুলি মার। আমার বুকে গুলি মার কারণ আমার হৃদয়ে ভারত।‌ এখন তো মোদি-শাহের নিন্দা করলেই আপনি দেশদ্রোহী।’‌

নাগরিকত্ব আইনের বিরোধিতাকারীদের গুলি করে মারা হবে অনুরাগ ঠাকুরের এমন মন্তব্যের জবাবে ওয়াইসি জানিয়েছিলেন, গুলি খেতে তিনি ভয় পান না।

মুম্বাইয়ে এক জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে ওয়াইসি বলেন, আমি অনুরাগ ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, ভারতের যে কোনো জায়গা ঠিক করুন, যেখানে আপনি আমাকে গুলি মারতে চান। সেখানে আমাকে ডাকুন, আমি যেতে প্রস্তুত। আপনার এই ধরনের মন্তব্যে আমি ভয় পাই না। আমাদের মা-বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তারা দেশকে রক্ষা করতে চায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ