মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

চীন ফেরত আরেক যুবককে রংপুর মেডিকেলে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে আরেকজন চীন ফেরত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে তাকে ভর্তি করা হয়। তার নাম আলামিন, বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে চলবলা মদনপুরে।

আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। রোববার সকাল ৭ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

রাত দশটায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করিয়েছেন।

গেল শনিবার থেকে সেখানে চিকিৎসাধীন আছেন চীন ফেরৎ আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেন। তার শরীরের ঘাম রক্ত এবং লালার নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ল্যাব টেকনিশিয়ান নিয়ে গেছেন। তার দেহে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ