রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে মিশর যাচ্ছেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের প্রাচীন গবেষণাগার জমিয়াতুল মাকনাজ আল ইসলামী এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশের রঈস ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও মুফাসসির মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি (শনিবার, রোববার ও সোমবার) তিনি মিসরের আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। আল আজহার ইউনিভার্সিটি অডিটোরিয়াম (উন্দুলুস হল) এ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

‘তাহকিকুল মাখতুতাত আল হাদিসিয়্যাহ’ সংশ্লিষ্ট প্রায় দশটি বিষয়ের ওপর তিন দিনব্যাপী সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে জমিয়াতুল মাকনাজ আল ইসলামী এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়।

সেমিনারে আলোচনা করবেন- শাইখুল আজহার ও আজহারের ভাইস চ্যান্সেলর ড. আহমাদ তীব, বিশ্ববরেণ্য বর্ষীয়ান মুহাক্কিক ও মাখতুতাত বিশেষজ্ঞ ডক্টর বাশ্যার আল আওয়াদ, প্রাক্তন শাইখুল আযহার ডক্টর আহমাদ উমার হাশেম, প্রাক্তন গ্র্যান্ড মুফতি ডক্টর আলী জুম’আসহ বিশ্ববরেণ্য মুহাদ্দিস, মুহাক্কিক গবেষক ও ইসলামী স্কলারগণ।

সেমিনার শেষে মিশরের বিখ্যাত গবেষণার, গ্রন্থাগার পরিদর্শন ও বিখ্যাত ইসলামী স্কলারদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সৌদি এয়ারলাইনসের একটি বিমানে শেখ আরিফ উদ্দিন মারুফ দেশে ফিরার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ