বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ঠাণ্ডার কারণে তিনি অসুস্থতা বোধ করায় আনোয়ার খান মডার্ন হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সদ্য সমাপ্ত ঢাকা সিটি কর্পোরশেন নির্বাচনের প্রচারণার সময় থেকেই অসুস্থ বোধ করেন গয়েশ্বর চন্দ্র রায়। সে সময়ও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ