মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ডিল অব দ্যা সেঞ্চুরি: নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ঘোষণার পর মুসলিম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। গত মাসের ২৮ তারিখে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই পরিকল্পনা অনুযায়ী, জেরুসালেম হবে ইসরাইলের অবিচ্ছেদ্য রাজধানী। এছাড়া পশ্চিম তীরের ইহুদি বসতির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার অঙ্গীকার করা হয়।

এর মধ্যেই দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সৌদি যুবরাজ বৈঠক করবেন বলে একটি সংবাদ ভাইরাল হয়েছে। মিসরের রাজধানী কায়রোয় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান যুদ্ধবাজ রাষ্ট্রটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। খবর মিডল ইস্ট মনিটর ও দ্যা জিউশ নিউজ সিন্ডিকেট-এর।

সৌদি আরবের কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাতে ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়ম’ এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তার কয়েকজন সহকারী গত এক বছর ধরে নেতানিয়াহু ও সালমানের মধ্যে বৈঠক নিয়ে মধ্যস্থতা করে চলেছেন।

সংবাদমাধ্যমটি জানায়, ইসরাইলের সংসদ নির্বাচনের আগেই ওয়াশিংটন, ইসরাইল, মিশর এবং সৌদি আরবের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। মিসরের রাজধানী কায়রোয় শিগগিরই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে সংযুক্ত আরব আমিরাত, সুদান, বাহরাইন এবং ওমানও অংশ নেয়ার কথা রয়েছে।

জানা যায়, শীর্ষ সম্মেলনটি বাহরাইনের রাজধানী মানামায় করতে দেশটির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল। কারণ ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নিয়ে প্রথম কর্মশালাটি সেখানেই অনুষ্ঠিত হয়েছিল।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে আমন্ত্রণ জানানো হলেও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও দাওয়াত না দেয়ায় তিনি এ সম্মেলনে অংশ নিতে অস্বীকার করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ