মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

হ্যাটট্রিক জয়ে দিল্লির মসনদে ফের কেজরিওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা তৃতীয়বারের মতো রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষে দেখা যাচ্ছে ৭০টি আসনের মধ্যে ৫৭টিই পেয়েছে তার দল আম আদমি পার্টি। যেখানে ক্ষমতাসীন বিজেপির দখলে গেছে বাকি ১৩টি আসন। আর বিরোধী দল কংগ্রেসের ঝুলিতে এবার কোনো আসনই জোটেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিল আম আদমি পার্টি। যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্যে প্রয়োজন ছিল ৩৬টি আসনের। তবে ৫৭টি আসন পাওয়ায় আম আদমি পার্টি চিন্তামুক্ত একক সংখ্যাগরিষ্ঠতাই পেয়ে গেছে।

এর আগে ২০১৫ সালের নির্বাচনে কেজরিওয়ালের দল ৭০ আসনের মধ্যে ৬৭টি আসন পেয়েছিল। যার ফলশ্রুতিতে তারা বিগত বছরগুলোতে দিল্লির স্বল্প আয়ের মানুষদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ ও খাবার পানির ব্যবস্থা করেছে। একই সঙ্গে সরকারি স্কুলের উন্নতি সাধন ও বিভিন্ন মহল্লায় ক্লিনিক স্থাপন করেছিল। এমনকি নারীদের জন্য বিনামূল্যে বাস সেবা প্রদানও দলটির অন্যতম প্রশংসিত উদ্যোগের মধ্যে একটি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬২.৫৯ শতাংশ। সেদিনই বুথ ফেরত জরিপের ফলাফলে আম আদমি পার্টির বড় জয়ের আভাস পাওয়া গিয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ