বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

১০ বছর পূর্তি করল 'মাকতাবাতুল ইসলাম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

১০ বছর পূর্তি করলো ইসলামি বইয়ের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান 'মাকতাবাতুল ইসলাম'। বাংলাদেশের ইসলামপ্রিয় পাঠকদের কাছে ইসলামি বই পৌঁছে তোলার প্রত্যয় নিয়ে আজ থেকে ১০ বছর আগে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রা করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের বাংলা প্রকাশনা শিল্পের অন্যতম একটি অংশ জুড়ে রয়েছে ইসলামি বই। বছরের প্রায় ১২ মাসই বিভিন্ন বিষয়ভিত্তিক ইসলামী বই প্রকাশিত হয় এবং পাঠকের নানামুখী চাহিদা মিটাতে সারা দেশব্যাপী ছড়িয়ে যায়। এ ধরণেরই একটি সৃজনশীল উদ্যোগ নিয়ে কাজ করছে মাকতাবাতুল ইসলাম।

কওমি মাদরাসার পাঠ্যপুস্তক, আরবী-উর্দু বই, ইসলাম বিষয়ক সৃজনশীল বাংলা বই, বিদেশী ভাষার বাংলা অনূদিত ইসলামি বইসহ বিভিন্ন ক্যাটাগরির প্রায় দেড় শতাধিক বইয়ের প্রকাশকনা এখন মাকতাবাতুল ইসলাম। পাঠকের চাহিদা মেটাতে কয়েক মাস অন্তর অন্তর প্রকাশনা সংস্থাটি নতুন নতুন বই আনছে বাজারে।

মাকতাবাতুল ইসলামের বই দেখতে ও কিনতে ক্লিক করুন 

এবারের অমর একুশে গ্রন্থমেলায় কথাসাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের আত্মজৈবনিক সাক্ষাৎকার 'হরফে আঁকা জীবন' প্রকাশ পাবে বলে জানান মাকাতাবা কর্তৃপক্ষ। সাংবাদিক আমিন ইকবাল সংকলিত বইটি মেলায় কালিকলম প্রকাশনের স্টলে পাওয়া যাবে।

এদিকে ১০ বছর পূর্তিতে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাকতাবাতুল ইসলামের কর্নধার আহমাদ গালিব বলেন, কল্যাণ ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দীর্ঘ একটি কাল অতিক্রম করে মাকতাবাতুল ইসলাম এখন দশ বছর পূর্তির শুভক্ষণে উপনীত। আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে যারা আমাদের সঙ্গে যেভাবেই যুক্ত হয়েছেন তাদের সকলের প্রতি জ্ঞাপন করছি বিনম্র শ্রদ্ধা অবিমিশ্র ভালোবাসা ও অজস্র কৃতজ্ঞতা। আর যারা চলে গেছেন পরকালে তাদের রুহের মাগফেরাত আত্মার চিরকালীন শান্তি ও চূড়ান্ত মুক্তির প্রত্যাশা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ