মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

'প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার মতো নতুন প্রজন্ম গড়তে চাই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে। এজন্য প্রথমত প্রযুক্তি শিক্ষা একান্ত দরকার। দ্বিতীয়ত, কর্মসংস্থান ও কর্মদক্ষতা বাড়ানোর জন্য নতুন নতুন ক্ষেত্র প্রয়োজন। এজন্য আমরা ক্ষমতায় আসার পর যেসব খাত সরকারি ছিল সেগুলো উন্মুক্ত করে দেই।

আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ১টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্য উৎসব উদ্বোধন করেন।

শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধনের পর রাজশাহীবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, রাজশাহীর লোক আওয়ামী লীগকে খুব একটা ভোট দেয় না। তারা ভোট দেয় অন্য জায়গায়। কিন্তু এ অঞ্চলের উন্নয়ন হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে। সেদিক লক্ষ্য রেখেই আমরা প্রযুক্তি শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি। সেজন্য এ সেন্টার গড়ে তুলছি। এর মাধ্যমে প্রযুক্তির শিক্ষা নিয়ে এ অঞ্চলের উন্নয়ন হবে। অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে।

জানা গেছে, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়ন কাজের প্রায় ৬০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পবা উপজেলার নবী নগরে ৩০ দশমিক ৬৭ শতাংশ একর জমির ওপর এ হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ