শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ফিটনেসহীন যানবাহন চলাচলের অনুমতি পাবে না: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেসব গাড়ির চলাচলের পারমিশন আছে কিন্তু ফিটনেস সনদ নেই এমন যানবাহনের রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আগামী ১৭ ফেব্রুয়ারি আদালতের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, এ নিয়ে একটি আদেশ পাশ করার জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এর আগে, হাইকোর্ট বেঞ্চের কাছে একটি প্রতিবেদন জমা দেয় বিআরটিএ। তাতে বলা হয় সারাদেশের চার লাখ ৫৮ হাজার ৩৩৯ যানবাহনের মধ্যে ফিটনেস সনদ নবায়ন করেছে এক লাখ ৬৫ হাজার ৭৬৪ যানবাহন।

হিসাব অনুযায়ী গত বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বৈধ ফিটনেস সনদ ছাড়াই রাস্তায় চলেছে দুই লাখ ৯২ হাজার ৫৯৫ যানবাহন।আদালতের আগের আদেশ অনুযায়ী বিআরটিএর পক্ষে অ্যাডভোকেট রফিউল ইসলাম আদালতের কাছে এ প্রতিবেদন জমা দেন।

বৈধ ফিটনেস সনদ ছাড়া কোনও যানবাহন যাতে ফিলিং স্টেশন থেকে জ্বালানি না নিতে পারে তার ব্যবস্থা করার জন্য গত বছরের ২৩ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ফিলিং স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ