মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের শতকোটি টাকার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের হয়েছে। প্রতিষ্ঠানটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি (মামলা নম্বর- ০৯/২০২০) দায়ের করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম।

উল্লেখ্য, শাজাহান খানের সঙ্গে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের বেশ কিছু দিন ধরে বাদানুবাদ চলছিল। ইলিয়াস কাঞ্চনের অভিযোগ গত বছরের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে তার ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট তথ্য দিয়েছেন শাজাহান খান।

সেদিন শাজাহান খান বলেছিলেন, ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, ‘সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব’- যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

শাহজাহান খানের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানায় ‘নিরাপদ সড়ক চাই’। শাজাহান খানকে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কিন্তু সাবেক নৌমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে ইলিয়াস কাঞ্চন ১১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরেন এবং আবারও শাজাহান খানকে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কিন্তু শাজাহান খান বক্তব্য প্রত্যাহার না করায় বুধবার মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ