বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সিঙ্গাপুরে এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে; চীনের বাইরে যা সর্বোচ্চ।

সিঙ্গাপুরের জাতীয় দৈনিক স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, আজ আরও যে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি এলাকায় কাজ করতেন। এর আগে গত শনিবার একই স্থানে আরেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া অপরজন সিঙ্গাপুরের নাগরিক। তার বয়স ৩৫ বছর। এই দু’জনের কেউই সম্প্রতি চীন সফর করেননি।

স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ৩৯ বছর বয়সী যে বাংলাদেশি নাগরিকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তিনি এখন সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসা চলছে তার।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ৩৯ বছর বয়স্ক ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে ৩ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরের জিপি ক্লিনিকে পাঠানো হয়। এর দুদিন পর ৫ ফেব্রুয়ারি বাংলাদেশি এই প্রবাসীকে চাঙ্গি জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে বেডোক পলিক্লিনিকে পাঠানো হয়।

৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ওই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এবং তার রুমমেট ও সহকর্মীসহ মোট ১৯ জনকে কোয়ারেন্টাইন (বিচ্ছিন্ন) করে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ