মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

'আল্লাহ শেখ মুজিবকে সৃষ্টি করেছিলেন স্বাধীনতার জন্য, শেখ হাসিনাকে অর্থনৈতিক মুক্তির জন্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আল্লাহ শেখ মুজিবকে সৃষ্টি করেছিলেন স্বাধীনতার জন্য, আর শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন জাতির অর্থনৈতিক মুক্তির জন্য।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বুকে সাহসিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সারাবিশ্বের মানুষ ওনাকে সম্মান করেন। কারণ আল্লাহ শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন জাতির অর্থনৈতিক মুক্তির জন্য, আর শেখ মুজিবকে সৃষ্টি করেছিলেন স্বাধীনতার জন্য।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগকে আগাছামুক্ত করতে হবে। যারা দলের দুঃসময়ে পাশে ছিল তাদেরকে নেতা বানাতে হবে। প্রবীণ ও নবীনের সমন্বয়ে দল চলবে, কোনো সুবিধাবাদীর স্থান নেই। ত্যাগী নেতাদের বাদ দিয়ে কোনো পকেট কমিটি করা যাবে না। নয়তো আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়বে।

সরকারের নানা সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতুতে ইতোমধ্যে ২৪টি স্প্যান বসে গেছে। সম্পূর্ণ শেষ হতে আরো বছরখানেক লাগবে। তখন ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় আসতে মাত্র আড়াই ঘণ্টা সময় লাগবে।

বিএনপির বিভিন্ন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, তারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে নালিশ করছে। এগুলো করে তারা বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী দলটিকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা ও মূলধারা বিরোধী।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন পরপর তারা আন্দোলনের কথা বলে। পরীক্ষার পর আন্দোলন, কোরবানির পর আন্দোলন, রমজানের পর আন্দোলন। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে বছর যায়। তবুও আন্দোলন আর হয় না, বিএনপির মরা গাঙেও জোয়ার আসে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ