রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কলাবাগানে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কলাবাগান এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে কলাবাগান এলাকার নর্থ সার্কুলার রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত গৃহবধূর নাম সাজেদা আক্তার (৩৫)। তিনি দুই শিশু সন্তানসহ স্বামী ফেরদৌস আলমের সঙ্গে নর্থ সার্কুলার রোডের একটি বাসায় থাকতেন। তার স্বামী রিকশাচালক।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেরদৌস বাসায় ফেরেন। এ সময় স্ত্রীর সঙ্গে তার ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে তিনি সাজেদাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

পুলিশ আরও জানিয়েছে, সাজেদার চিৎকারে প্রতিবেশীরা ওই বাসায় গেলে ফেরদৌস পালানোর চেষ্টা করেন। এ সময় লোকজন তাকে আটক করে পুলিশের খবর দেয়। পরে পুলিশ ফেরদৌসকে থানায় নিয়ে যায়। সাজেদার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। স্বামী তাকে নানা বিষয়ে সন্দেহ করতেন। এর জের ধরে বুধবার দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ফেরদৌস সাজেদাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ফেরদৌসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ