মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের

ঘরে বসে তৈরি করুন ব্রেড স্কচ এগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: সকালের নাস্তা, টিফিন অথবা বিকেলের হালকা নাস্তা হিসেবে লুচি-পুরি-বেগুনির মতো নিয়মিত কিছু পদই আমরা চেখে দেখি। ব্রেড স্কচ এগ করলে স্বাদে আসবে ভিন্নতা।

উপকরণ: ডিম ২টা, পাউরুটি ২-৩ পিস, চিকেন কিমা আধা পেয়ালা, বাঁধাকপি কুচি ১ কাপ, গাজর কুচি আধা কাপ, আলু কুচি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ৪-৫টি (কুচানো), গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, শুকনো খোলায় টেলে নেয়া জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মশলা আধা চা চামচ, অরিগানো সামান্য পরিমাণ, তেল পরিমাণমতো (ভাজার জন্য), লবণ স্বাদমতো।

প্রণালি: চিকেন কিমা ও বাদবাকি সবজি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। সবজি, চিকেন কিমার সঙ্গে সব মশলা দিয়ে মেখে রাখুন। পাউরুটি অল্প পানিতে ভিজিয়ে পানি চিপে নিয়ে সবজি ও কিমার সঙ্গে মেশান। এবার সিদ্ধ করা ডিমের চারপাশে পাউরুটি-কিমার মিশ্রণ দিয়ে মুড়ে দিন। ডুবো তেলে পুরোটা বাদামি করে ভেজে নিন। ধারালো ছুরির সাহায্যে ডিম দু ভাগ করে কেটে সসের সঙ্গে পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ