শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

জানুয়ারিতেই ধর্ষণের শিকার ৯৮ নারী ও শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের জানুয়ারিতে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছে ৯৮ নারী ও শিশু। এই সংখ্যা গত বছর ছিল ৭৪। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে, প্রতি বছরই বাড়ছে নারী-শিশু ধর্ষণ ও হত্যা।

এবছরটা শুরুই হয় ধর্ষণবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। গত ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করা হলে ফুঁসে ওঠে সারা দেশ। তারপরও থামেনি ধর্ষণের ঘটনা। ৮ ফেব্রুয়ারি রাজধানীর কদমতলী ও বাড্ডায় ধর্ষণের শিকার হয়েছে ৪ কিশোরী।

আসকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির ১০ দিনেই ১০৮ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে, প্রতি বছর বাড়ছে ধর্ষণের সংখ্যা। ২০১৮ সালে ঘটেছে ৭৩২টি, ২০১৯ সালে ১৪১৩।

অপরাধ ও সমাজবিজ্ঞানীরা মনে করেন, ধর্ষণের বিচার হতে হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। আর ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ফাঁসি। সমাজবিজ্ঞানীরা বলছেন, সমস্যা সমাধানে নারীর প্রতি মানসিকতা পরিবর্তন করতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে অবস্থান নিতে হবে ধর্ষণের বিরুদ্ধে।

ধর্ষণ বন্ধে পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারবিভাগ সব ক্ষেত্রেই সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ