বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ভারতে আসছেন ট্রাম্প, বস্তি আড়াল করতে প্রাচীর তৈরি করছে মোদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি মাসেই ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। নয়া দিল্লি সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহর আহমেদাবাদে যাবেন তিনি। সেই উপলক্ষে ট্রাম্পের দৃষ্টি থেকে শহরের বস্তি আড়াল করতে সাত ফুট উঁচু প্রাচীর তুলছে মোদি সরকার।

দুই দিনের সফরের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি গুজরাটের আহমেদাবাদ যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। বিমানবন্দর থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে তার গাড়িবহর যাবে তার পাশেই রয়েছে বড় একটি বস্তি। বস্তি তুলে দেওয়া সম্ভব না হওয়ায় এখন তড়িঘড়ি করে তা ঢাকার ব্যবস্থা করছে মোদি সরকার।

উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা বস্তি আড়ালের অভিযোগ অস্বীকার করে বলেছেন, শহরের সৌন্দর্য বাড়াতে ওই দেয়াল তোলা হচ্ছে।

তবে এই কাজের ঠিকাদার জানান, এই পথ ধরেই যাবেন ট্রাম্প। আর সরকার চায় না এই বস্তিটির দিকে প্রেসিডেন্টের চোখ পড়ুক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঠিকাদার আরও জানান, যত দ্রুত সম্ভব তাকে দেয়াল তোলার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ১৫০ রাজমিস্ত্রি সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা দেয়াল তোলার কাজ করছেন।

দেয়াল তোলার পেছনে কারণ যেটাই হোক, এর ফলে বস্তির ৮০০ পরিবারের ঘরগুলো ট্রাম্পের দৃষ্টির আড়ালে যাবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ