সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভৈরবে দেশের ৩ সর্বজন শ্রদ্ধেয় ইসলামি ব্যক্তিত্বের স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্বজন শ্রদ্ধেয় ইসলামি ব্যক্তিত্ব এবং কওমী অঙ্গণের শীর্ষ মনীষী শাইখুল হাদীস আল্লামা অশরাফ আলী রহ., শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ., আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৩টায় ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া ফাতেমা রমজান সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শাইখুল হাদীস মাওলানা ইমদাদুল্লাহ, প্রধান আলোচক হিসেবে থাকবেন- ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদীস, মাওলানা মামুনুল হক।

এছাড়াও আলোচনা করবেন- জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শাব্বীর আহমদ রশীদ, জামিয়া ইউনুছিয়া, বি-বাড়ীয়ার মুহাদ্দিস মুফতি আব্দুর রহীম কাসেমী, আওয়ার ইসলাম টোয়েন্টি ফোরের সম্পাদক মাওলানা হুমায়ুন আইউব, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তাহফীমুল হক, মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ, হাফেজ মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা মুহাম্মদ আব্দুন নূরসহ অনেক উলামায়ে কেরাম।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন- ভৈরব জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ জামালুদ্দীন। সার্বিক পরিচালনা করবেন- ভৈরবের আল কুরআন একাডেমির প্রধান পরিচালক মাওলানা আতাউল্লাহ আমীন।

 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ