শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ৪৭১ জনকে টিকিট দিলো বাংলাদেশ দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ৪৭১ জন প্রবাসী বাংলাদেশিকে টিকেট প্রদান করেন বৈরুত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

দেশে ফিরতে যারা প্রথম ধাপে নাম নিবন্ধন করেছে তাদের মধ্য থেকে নারী-পুরুষ, অসুস্থ ২৪ জনসহ মোট ৪৭১ জনকে জেনারেল সিকিউরিটি থেকে ক্লিয়ারেন্স নিয়ে এক্সিস্ট ভিসা পাওয়ার পর গত মঙ্গলবার তাদেরকে টিকেট প্রদান করে বাংলাদেশ দূতাবাস।

পূর্ব নির্ধারিত সময় সকাল নয়টা থেকে নারী এবং দুপুর ২টায় পুরুষকর্মীদের হাতে টিকেট প্রদান করার কার্যক্রম শুরু হয়। টিকেট পাওয়া প্রবাসীরা ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি ছয়টি ফ্লাইটে দেশে ফিরবেন।

গত পাঁচ থেকে ছয় মাস লেবাননের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে হঠাৎ করে প্রবাসীদের কাজ কর্ম নেই, যাদের কাজ আছে তাদের মালিক ঠিকমতো বেতন দিতে পারছে না। লেবানিজ মূদ্রায় বেতন পেয়ে মানিগ্রামসহ বিভিন্ন মাধ্যমগুলো গ্রহণ না করাতে প্রবাসীরাও নিজ দেশে টাকা পাঠাতে পারছে না।

এমন অবস্থায় এদেশের সার্বিক পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকজন দীর্ঘদিন যাবত দশ থেকে বারো বছরের অধিক বসবাসকারী দেশে ফিরতে আগ্রহী ছিল কিন্তু বর্তমানে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে তারা সবাই একসঙ্গে চলে যেতে চাচ্ছেন। তিনি আরও বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপে প্রায় পাঁচ হাজার প্রবাসীর নাম নেয়া হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, দূতাবাসে এই কার্যক্রম বন্ধ রেখে একটা নিরাপদ জায়গা খুঁজছে। যেখানে সকল প্রবাসীদের নাম নেয়া যায় তাই দূতাবাস চাচ্ছেন একটা স্টেডিয়াম বা একটা কমিউনিটি সেন্টার। পাওয়া মাত্রই অচিরে আবার নাম নেয়া শুরু করবেন। এ ধাপে স্বেচ্ছায় ফিরতে আগ্রহী সবার নাম নেয়ার আশ্বস্ত করে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেন রাষ্ট্রদূত।

এছাড়া তিনি বলেন, ৪৭১ জনকে দেশে ফিরতে টিকেট দেয়া হয়েছে আগামী দু'সপ্তাহের মধ্যে আরও প্রায় ৪৭০/৪৭৫ জনের টিকেট দেয়ার প্রস্তুতি চলছে। আগামী তারিখ থেকে এক-দেড় মাসের মধ্যে আরও প্রায় দুই হাজার জনকে টিকেট দেয়ার আশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ