বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ফের ভয়াবহ রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত কিরকুকে একটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইরাকি নিরাপত্তাবাহিনীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় রাত বৃহস্পতিবার ৮টা ৪৫ মিনিটে কে১ ঘাঁটিতে কাতিয়ুসা রকেট দিয়ে হামলা চালানো হয়।

ধারণা করা হচ্ছে, কাসেম সোলাইমানির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে কে১ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে গত বছরের ২৭ ডিসেম্বর। তখন প্রায় ৩০টি রকেট হামলায় নিহত হয় এক মার্কিন ঠিকাদার। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা।

এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।তখন ইরান দাবি করে, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন।

এছাড়া ২০০ মার্কিন সেনা আহত হওয়ার কথা জানায় ইরান। কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই তখন ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ