বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ট্রাম্পের বিরুদ্ধে এবার বিচারে হস্তক্ষেপের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার সাবেক এক সহযোগীর বিচারে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন। খবর রয়টার্স’র।

প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা রজার স্টোন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিচারের সাক্ষ্যে কংগ্রেসের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এজন্য মার্কিন প্রসিকিউটররা তাকে সাত থেকে ৯ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই সুপারিশ করা হয়েছে। তিনি বিচার বিভাগেরও সমালোচনা করেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের এই সমালোচনাকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন।

এদিকে হোয়াইট হাউজ থেকে ২০১৮ সালে বিদায় নেয়া হোপ হিকস ফের ফিরে আসছেন। সাবেক যোগাযোগ পরিচালক হোপ হিকসকে সরিয়ে দেয়া হয়েছিল। এবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ