বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

নাইজেরিয়ায় ‘লাসসা’ জ্বরে ৭০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার তিন প্রদেশে ‘লাসসা’ জ্বরে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। দ্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (এনসিডিসি) বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

জানা যায়, অন্ডো, ডেলটা এবং কাদুনা প্রদেশে চারজন স্বাস্থ্যকর্মী নতুন করে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৭২ জনের ‘লাসসা’ জ্বরে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

‘লাসসা’ জ্বর মূলত খাবার, মলমূত্র ও গৃহস্থালি জিনিসপত্রের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। ৮০ শতাংশ ক্ষেত্রে এই জ্বর প্রাণঘাতী নয়। এই জ্বরে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি মাথাব্যথা, মুখে ঘা, মাংসপেশিতে ব্যথা, ত্বকের নিচে রক্তক্ষরণ, হৃদযন্ত্র এবং কিডনি অচল হয়ে যেতে পারে।

‘লাসসা’ জ্বরে আক্রান্ত রোগীকে ছয় থেকে ২১ দিন পর্যন্ত অন্তরীণ করে রাখা হয়। কেননা, এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেই অন্যরা এই রোগে আক্রান্ত হতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অন্য কারো শরীরে রক্ত বা রক্তজাতীয় পদার্থের সঞ্চালনের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই ‘লাসসা’ জ্বরের চিকিৎসায় রিবাভিরিন ব্যবহার করা যেতে পারে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় মাত্র পাঁচটি ল্যাবরেটরি স্থাপন করে এই রোগ সনাক্তকরণ পরীক্ষা চালানো হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ