বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

এবার খালেদা জিয়ার মুক্তি চাইলেন শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)।

তিনি বলেন, আমাদের দেশে মানবিক মর্যাদা নেই। দেশের তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন বৃদ্ধা অসুস্থ মহিলা। তিনি যে দলেরই হোক না কেন, এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যে অপরাধ করেছেন তারচে’ হাজারো বড় বড় অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে উনি কেন জেলখানায় ধুকে ধুকে মরবে?

তিনি সরকারের প্রতি অনুরোধ করে আরও বলেন, মানবিক মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেয়া হোক। মানবিক মর্যাদা দিতে গেলে সরকারের উচিত খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেয়া।

শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা শাখার আয়োজনে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়েখে চরমোনাই বলেন, দেশে ন্যায় বিচার বলতে কিছুই নেই। বিচারে বসলেই জজ সাহেব চিন্তা করেন কলম কোন দিকে ঘুড়াবো। যাদের বেশি শক্তি আছে তাদের দিকেই বিচারকের কলম চলে যায়। এক সময় বিচার ব্যবস্থা ছিলো স্বাধীন। আজ স্বাধীনভাবে বিচারকরা বিচার করতে পারেনা। ইসলাম প্রতিষ্ঠার আগ পর্যন্ত কোনভাবেই ন্যায় বিচার সম্ভব না।

আলহাজ্ব সৈয়দ আলী মোস্তাফার সভাপতিত্বে, সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ