বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ১৫শ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে মারা গেছেন আরো ১৩৯ জন ।

আজ শনিবার চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং হুবেইর প্রাদেশিক কাউন্সিলর ওয়াং ই বলেন, সবকিছু মিলিয়ে এই মহামারী আমাদের নিয়ন্ত্রণে আছে।

এ দিকে চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হংকং, ফিলিপাইন এবং জাপানে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া শুক্রবার মিশরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে এটি প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের ঘটনা। বিশ্বের প্রায় ২৭টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে এই ভাইরাস। ভাইরাসটি চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে।

এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ ঠেকাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয় অধিকাংশ দেশ। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ