বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

করোনা ভাইরাস: অবশেষে চীনে আটকা বাংলাদেশিদের ফেরত আনা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে চীনে আটকা পড়া বাকি বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক।

গতকাল শুক্রবার চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনের সময় গণমাধ্যমকে তারা এ কথা বলেন। যদিও এর আগে পররাষ্ট্রমন্ত্রী তাদের ফিরিয়ে আনার বিষয়ে অপরাগতার কথা বলেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। চাইলেই সবাইকে একসঙ্গে নিয়ে আসা যাবে না। ইতোমধ্যে ৩১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভালো খবর হচ্ছে তাদের কারো মধ্যেই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

তিনি বলেন, ১৪ দিনের পর্যবেক্ষণে থাকা এই ৩১২ জনের আজকের মধ্যেই নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার কথা। ক্যাম্প খালি হওয়ার পর অন্যদেরকে নিয়ে আসা যাবে।

ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে অনেক মানুষ মারা যাচ্ছে। তা নিয়ে পুরো বিশ্ব উদ্বিগ্ন। সেখানে এখনো অনেক বাংলাদেশি আটকা পড়ে আছেন। তারা দেশে ফিরতে চায়। সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে। খুব শীঘ্রই তাদেরকেও দেশে এনে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে সিঙ্গাপুর প্রবাসী চার বাংলাদেশি ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত চীনে থাকা কোনো বাংলাদেশি ভাইরাসে আক্রান্ত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ