বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

তাপসের আসনে মনোনয়ন চেয়েছেন সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পদত্যাগের কারণে শূন্য হওয়া ঢাকা ১০ আসনে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাঈদ খোকনের পক্ষে দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

আবেদনপত্র জমা হওয়ার পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি সাঈদ খোকন।

এবারের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের জন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাঈদ খোকন দুজনেই আওয়ামী লীগের মনোনয়ন চান। শেষ পর্যন্ত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকেই বেছে নেন আওয়ামী লীগ হাইকমান্ড।

দলীয় মনোনয়ন পাওয়ার পর ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার তাপস। এরপর আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সাঈদ খোকন ছাড়াও ঢাকা ১০ আসনে উপনির্বাচনে লড়াইয়ের জন্য দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দিয়ে দিয়েছেন সাবেক এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল, মেজর ইয়াদ আলী ফকির, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মুহা. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ