বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

তুর্কি সমর্থিতদের হামলায় সিরীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে তুর্কি সমর্থিত বিদ্রোহীরা। এতে হেলিকপ্টারে থাকা দুই সিরীয় সেনা নিহত হয়েছে।

গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে এ ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের জোট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট।

সম্প্রতি সিরিয়ায় রাশিয়া এবং তুরস্ক সমর্থিত বাহিনীর মধ্যে চলা তুমুল সংঘর্ষের মধ্যে এই ঘটনা ঘটলো। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, শুক্রবার দুপুরে একটি সেনা হেলিকপ্টার শত্রুদের মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

তিন দিন আগেও বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে সিরিয়া সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়। তুরস্কের হামলাতেই ওই হেলিকপ্টার ভূপাতিত হয় বলে মনে করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, বিগত কয়েক দিনে ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে হামলা চালায় সিরীয় সেনারা। এতে কমপক্ষে ১২ তুর্কি সেনা নিহত হয়।

এর পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো জায়গায়, যেকোনো পন্থায় হোক সিরীয় সেনাদের ওপর হামলা করা হবে। তার পরই এসব হামলার ঘটনা ঘটছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ