বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক এক মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলায় সাত যোদ্ধা নিহত হয়েছেন। এরমধ্যে চারজন ইরানি বিপ্লবী গার্ডের সদস্য ও অপর তিনজন সিরীয় সেনা।

এদিকে সিরীয় সেনাবাহিনীর বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’য় জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে দামেস্কে ক্ষেপনাস্ত্র হামলা করা হয়।

সানা’র সংবাদে জানানো হয়, ক্ষেপনাস্ত্রগুলো লক্ষ্যে পৌছার পূর্বেই এগুলোকে প্রতিহত করা হয়েছে।

তবে হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ