বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইরাকের বাগদাদে মার্কিন সেনা ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আবারো রকেট হামলার ঘটনা ঘটেছে।

আজ রোববার পর পর কয়েক দফা ওই ঘাঁটিতে রকেট বিস্ফোরণ হয়েছে বলে জানায় দ্য গার্ডিয়ান। হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না- তাৎক্ষণিকভাবে তা জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

দ্য গার্ডিয়ানের সূত্রে জানা যায়, রকেট হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করছে মার্কিন সেনারা। বাগদাদের সুরক্ষিত গ্রিনজোন এলাকায় প্রায়ই রকেট হামলা হয়। সাম্প্রতিক সময়ে সেখানে থাকা মার্কিন দূতাবাস ও ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকবার রকেট হামলা হয়েছে।

জানা যায়, গত অক্টোবর থেকে এই পর্যন্ত গ্রিনজোনকে লক্ষ্য করে এটি ১৯তম রকেট হামলা। গ্রিনজোনের আশপাশের এলাকাগুলতে প্রায় ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন করা আছে।

এর আগে গত বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অবস্থিত কে১ নামের মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। ওই একই ঘাঁটিতে গত ২৭ ডিসেম্বর বড় ধরনের রকেট হামলা চালানো হয়। এতে ঘাঁটিতে থাকা এক মার্কিন ঠিকাদার নিহন হন।

তখন এ হামলার জন্য ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে যুক্তরাষ্ট্র এবং মার্কিন সেনারা পাল্টা হামলা চালিয়ে ওই গোষ্ঠীর ২৫ জন সদস্যকে হত্যা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ