মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

কাশ্মীর ইস্যু: পাকিস্তানের শেষ শিশুটি পর্যন্ত লড়াই করবে, মোদিকে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের মিরপুর শহরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এত দেয়া বক্তৃতায় ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য তুলে ধরে সে সম্পর্কে মোদিকে সতর্ক করেন।

নরেন্দ্র মোদি সম্প্রতি বলেছেন, পাকিস্তানকে ধুলায় মিশিয়ে দিতে ভারতের সামরিক বাহিনীর ১০ দিনের বেশি সময় লাগবে না।

মোদির এ বক্তব্যের জবাবে ইমরান খান বলেন, আপনি ইতিহাস খুঁজে দেখুন, তাতে আপনার দাবি মিথ্যা প্রতিপন্ন হবে। ইমরান খান বলেন, যারা এ ধরনের অহংকার করেছে ইতিহাসের পাতায় তাদের পরাজয় লেখা হয়েছে।

এসময় তিনি হিটলার এবং নেপোলিয়ানের বাহিনীর রাশিয়া অভিযানের ব্যর্থতার কথা তুলে ধরেন। এছাড়া, মার্কিন বাহিনীর আফগানিস্তান ও ভিয়েতনামে পরাজয়ের কথাও উল্লেখে করেন ইমরান খান।

ভারতের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে সম্বোধন করে ইমরান খান আরো বলেন, আপনাদের দুজনের জন্য আমার বার্তা হলো গত ৫ আগস্ট আপনারা ভুল করেছেন। আপনারা শুধু এটুকু মনে রাখুন যে, ২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। কীভাবে যুদ্ধ করতে হয় আমরা তা আপনাদেরকে দেখাবো। আমাদের সামরিক বাহিনী সুসংগঠিত ও যুদ্ধ-অভিজ্ঞ।

আমাদের জনগণ আল্লাহকে ভয় করে, মৃত্যুকে নয়। যদি আপনারা ভুল ধারণা করে থাকেন যে, হিন্দুত্ববাদী ভোটারদের ওপর ভরসা করে পাকিস্তানের বিরুদ্ধে যা খুশি তাই করবেন তাহলে সেটি হবে আপনাদের শেষ ভুল।

এর আগে গত মাসে ভারতের সামরিক বাহিনীর প্রধান বলেছিলেন, যদি ভারতের সংসদ নির্দেশ দেয় তাহলে তার সেনারা আজাদ কাশ্মীর দখল করতে যাবে। ভারতীয় সামরিক বাহিনীর প্রধানের এ বক্তব্যকে পাকিস্তানের সামরিক বাহিনী নিতান্তই বাগাড়ম্বর বলে উড়িয়ে দিয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ